ইসরাইলি হামলায় পাঁচ ইরানিসহ ১০ জনের প্রাণহানী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৮ ১৫:৫১:২৯


অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইলের বিমান হামলায় সিরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তা ও সাত বিদেশি মিত্র যোদ্ধাসহ ১০ সেনা নিহত হয়েছেন। ব্রিটেনভিত্তিক একটি পর্যবেক্ষণ সংস্থার বরাতে এএফপির খবরে এমন তথ্য মিলেছে।

এ বিষয়ে সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে সম্ভাব্য পাঁচ ইরানি যোদ্ধা রয়েছেন। যারা আল-কুদস ফোর্সের সেনা হবেন। এছাড়া আরও দুই ইরানপন্থী যোদ্ধা রয়েছেন।

অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা সিরিয়ার অভ্যন্তরে ইরান ও সিরীয় বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বুধবার বিমান হামলা চালিয়েছে।

দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত বরাবর বিভিন্ন বিস্ফোরক ডিভাইস পাওয়ার পর তারা এ হামলা চালিয়েছে।

সানবিডি/এনজে/৩:৪৯/১১.১৮.২০২০