কর্মসংস্থান ব্যাংকের সমঝোতা স্মারক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৮ ১৮:৫৭:১৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক কর্তৃক প্রণীত ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবদের ঋণ প্রদানে সহযোগিতা করার লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর সাথে কর্মসংস্থান ব্যাংকের দুইটি পৃথক সমঝোতা স্মারক সই হয়েছে।
১৮ নভেম্বর বুধবার ব্যাংকের বোর্ড সভাকক্ষে স্বাক্ষরিত হয়েছে।
এর প্রধান উদ্দেশ্য হল মুজিববর্ষে বিসিক এবং বিটাক হতে প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য উদ্যোক্তাদের আত্নকর্মসংস্থানের জন্য ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ কর্মসূচির আওতায় ঋণ প্রদান করা।
বিসিক এর চেয়ারম্যান মো: মোশ্তাক হাসান এনডিসি, বিটাক এর মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: তাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব কানিজ ফাতেমা এনডিসি প্রধান অতিথি হিসেবে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে এবং ব্যাংকের পরিচালনা বোর্ডের সম্মানিত পরিচালকগণ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সানবিডি/নাজমুল/০৬.৫৭/১৮.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














