ইরাকে ফের রকেট হামলা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৯ ১০:৫৬:৩২
ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে বেশ কয়েকটি রকেট বিস্ফোরণ ঘটেছে। দেশটি থেকে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পরই মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে।
টাইগ্রিস নদীর পশ্চিমতীরের ওই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন রয়েছে। খবর এএফপি ও আল জাজিরার।
নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, অতিসুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত গ্রিন জোনে চারটি রকেট পড়েছে। বাগদাদের অন্য এলাকায় পড়েছে অপর তিনটি রকেট। এতে এক মেয়েশিশু নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন।
সাতটি রকেটই বাগদাদের পূর্বাঞ্চলের এক এলাকা থেকে ছোড়া হয়েছে বলে ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে
সানবিডি/নাজমুল/১০:৫৬/১৯.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














