অবশেষে দুর্ঘটনায় মারা গেলেন ‘উড়ন্ত মানুষ’
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৯ ১১:০১:৪৯
দুর্ঘটনায় পড়ে মারা গেলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উড়ন্ত মানুষ’ হিসেবে পরিচিত ফরাসি নাগরিক ভিনসেন্ট রেফেট। মঙ্গলবার দুবাইয়ের মরুভূমিতে প্রশিক্ষণের সময় এক দুর্ঘটনায় পড়ে তিনি নিহত হন। খবর বিবিসির।
বিবিসি জানায়, ৩৬ বছর বয়সী রেফেট দুবাই জেটম্যানের অন্যতম কর্মী ছিলেন। দুবাই জেটম্যানও তার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে।
তবে ঘটনার তদন্ত করা হচ্ছে জানিয়ে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে উড়ন্ত মানব হিসেবে পরিচিত রেফেট। তার উড়াল দেয়ার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে।
পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফা থেকে লাফ দিয়ে রেকর্ড গড়েছিলেন রেফেট।
এরপর থেকে তার নাম সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।
সানবিডি/নাজমুল/১১:০১/১৯.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














