পদ্মা সেতুর পাঁচ হাজার ৭০০ মিটার দৃশ্যমান
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-২১ ১৬:৩৬:১৮
মুন্সীগঞ্জ পদ্মা সেতুর ১ ও ২ নম্বর পিলারের ওপর বসানো হলো ৩৮ তম ‘ওয়ান-এ’ স্প্যান। এর মাধ্যমে দৃশ্যমান হয়েছে সেতুর পাঁচ হাজার ৭০০ মিটার। আর তিনটি স্প্যান বসলেই বাকি ৪৫০ মিটারসহ দৃশ্যমান হবে পুরো সেতু।
৩৭ তম স্প্যান বসানোর ৯ দিনের মাথায় বসানো হলো এই স্প্যানটি। গেলো মাসে চারটি স্প্যান বসানো সম্ভব হয়েছে। চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর ব্যাপারে আশাবাদী প্রকৌশলীরা।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের স্প্যান বসানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













