করোনা ভ্যাকসিনের দাম জানালো মডার্না
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২২ ১৪:২৬:৩৪
মহামারি করোনাভাইরাসের প্রতিরোধে বিশ্বজুড়ে আশাজাগানিয়া মডার্নার ভ্যাকসিন বাজারে আসতে যাচ্ছে। সম্প্রতি মডার্না দাবি করেছে, তাদের টিকা ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর। এবার টিকার সম্ভাব্য দাম জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের এই ওষুধ কোম্পানি।
ক্রয়াদেশের পরিমাণের ওপর ভিত্তি করে সরকারের কাছে প্রতি ডোজ করোনা টিকার দাম ২৫ থেকে ৩৭ ডলার করে রাখবে মডার্না। মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল জার্মানির একটি সাপ্তাহিককে এ কথা জানিয়েছেন। রোববার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।
বাংলাদেশী টাকায় এ টিকার মূল্য পড়বে দুই হাজার ১৮৮ থেকে ৩ হাজার ১৩৫ টাকা।
এ বিষয়ে স্টিফেন ব্যানসেলের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, ফ্লুর টিকার মতোই প্রায় একই খরচ পড়বে করোনার টিকায়। এ খরচ ১০ থেকে ৫০ মার্কিন ডলারের মতো।
সানবিডি/এনজে/২:২৬/১১.২২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














