বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ শাহজাহান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২২ ১৯:১৫:১৯
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোহাম্মদ শাহজাহানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৯-১১-২০২০ তারিখে এক আদেশে মোহাম্মদ শাহজাহানকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে বিএইচবিএফসিতে যোগদান করেন। তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ১৯৮৭ সালে অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। মোহাম্মদ শাহজাহান ফেণী জেলার পরশুরাম উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
সানবিডি/নাজমুল/০৭:১৫/২২.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














