নারীদের নিয়ে প্রিজম প্রকল্পের বাটিক ও হ্যান্ড এমব্রয়ডারি বিষয়ক প্রশিক্ষণ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৩ ১৪:৪১:৩৯
রাজশাহীতে প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফট শ্রমিক কল্যাণ সমিতির যৌথ আয়োজনে শুরু হল বাটিক ও হ্যান্ড এমব্রয়ডারি বিষয়ক ৫ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালা। রোববার (২২ নভেম্বর) সকালে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গ্রামেএ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
বাটিক প্রশিক্ষণে ১৫ জন এবং হ্যান্ড এমব্রয়ডারী প্রশিক্ষণে ১৫ জন নারীকে বিনামূল্যে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যাতে তাদের বাটিক ডিজাইন, হাতের কাজের ডিজাইনের নকশা তৈরী এবং শেলাই কাজে দক্ষতা বৃদ্ধি পায়। ২৬ নভেম্বর প্রশিক্ষণ শেষে অংশগ্রহণ কারীদের মাঝে সনদ প্রদান করা হবে।
অন্যদিকে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের আয়োজনে রাজধানীতে শুরু হল‘রিসার্চ এনালাইসিস এন্ড ডাটা ম্যানেজমেন্টটুল’বিষয়ক বিসিক কর্মকর্তাদের ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ। রোববার সকালে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে এ কর্মশালার উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান মোশতাক হাসান।

এসময় উপস্থিত ছিলেন বিসিকের পরিচালক খলিলুর রহমান, প্রিজম প্রকল্পের টিমলিডার আলী সাবেত ও স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলম।
এছাড়া‘রিসার্চ এনালাইসিস এন্ড ডাটা ম্যানেজমেন্টটুল’প্রশিক্ষণের প্রথম ব্যাচে বিসিকের ২৫ জনকর্মকর্তা অংশগ্রহণ করছেন। এটি পরিচালনা করছেন প্রিজম প্রকল্পের সিনিয়ার এক্সপার্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আমির হোসেন। ২৬ নভেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণ করা হবে।
সানবিডি/নাজমুল/০২:৪১/২৩.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














