যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৪ ১২:২৪:৫১


 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হতে যাচ্ছেন একজন নারী। তিনি জ্যানেট ইয়েলেন। তাকেই কেবিনেটের গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দিতে যাচ্ছেন জো বাইডেন। জো বাইডেনের ট্রানজিশনাল টিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল, নিউইয়র্ক টাইমস ও বিবিসি।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যমগুলো বলছে, বাইডেনের ট্রেজারি সেক্রেটারি তথা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন জ্যানেট ইয়েলেন। তিনি এর আগে দেশটির ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন।

বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে রাজি হয়েছেন। তিনি বলেছেন, হস্তান্তর প্রক্রিয়া দেখভালের দায়িত্বে থাকা সংস্থার ‘যা করার প্রয়োজন করুক’। দেশটির জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন বা জিএসএ বলছে বাইডেনকে ‘আপাতত বিজয়ী’ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। বাইডেন টিম ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

 

সানবিডি/নাজমুল/১২:২৪/২৪.১১.২০২০