সাংবাদিক মুনীরুজ্জামানের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-২৪ ১৩:১০:২৯


দৈনিক ‘সংবাদ’ এর ভারপ্রাপ্ত সম্পাদক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

মন্ত্রী আজ  মঙ্গলবার (২৪ নভেম্বর) শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

সানবিডি/নাজমুল/০১:০০/২৪.১১.২০২০