আফগানিস্তানে বোমা হামলায় পুলিশসহ নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৫ ১১:২৫:১৬
আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় বামিয়ান প্রদেশের রাজধানী বামিয়ান শহরে জোড়া বোমা হামলায় দুই পুলিশসহ অন্তত ১৭ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
শিয়া হাজারা মুসলিম সম্প্রদায় অধ্যুষিত বামিয়ান শহরে মঙ্গলবার ওই হামলা দুটি চালানো হয়। খবর দ্য টেলিগ্রাফ ও সিনহুয়ার।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিখ আরিয়ান জানান, মঙ্গলবার সকালের ব্যস্ত সময়ে একটি মার্কেটে দুটি বোমার বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানিয়েছে, মার্কেটের একটি রাস্তার পাশে ওই বোমা পেতে রাখা হয়েছিল। নিহতদের মধ্যে শিশুসহ ১৫ জন বেসামরিক নাগরিক রয়েছেন।
এ ছাড়া দুই ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। কোনো গোষ্ঠী ওই হামলার কথা স্বীকার করেনি।
সানবিডি/নাজমুল/১১:২৫/২৫.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














