রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নে সমন্বিত পরিকল্পনার উদ্যোগ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৫ ১৯:০৯:৫০
বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন। তিনি বলেন, এর মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র বিমোচন ও রেশম চাষিদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো হবে।
আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের ৬ষ্ঠ সভায় তিনি এ কথা বলেন।
এই সভায় সংসদ সদস্য ও পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান ফজলে হোসেন বাদশা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, বিভাগীয় কমিশনার, রাজশাহী মো. হুমায়ুন কবীর খোন্দকার, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস. এম. সেলিম রেজা, বাংলাদেশ রেশম বোর্ডের চেয়ারম্যান মু. আবদুল হাকিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এই সভায় রেশম খাত উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সানবিডি/এনজে/৭:০২/১১.২৫.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














