জার্মানিকে জাহাজ অনুসন্ধান নিয়ে জবাব দেবে তুরস্ক
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-২৫ ২১:৪০:১৩
তুরস্কের পণ্যবাহী জাহাজে জার্মান ফ্রিগেটের অনুসন্ধানের ঘটনায় ক্ষুব্ধ হয়েছে আঙ্কারা।মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু জার্মানির বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, পতাকাবাহী রাষ্ট্র বা ক্যাপ্টেনের সম্মতি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ তল্লাশি ও থামানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
এ বিষয়ে রাজধানী আঙ্কারায় কাভাসগ্লু সাংবাদিকদের বলেন, জলদস্যুদের মতো জাহাজে ওঠা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
তিনি বলেন, এই ইস্যুতে আমার রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়ায় যাব।এই ঘটনাটি আমরা ছাড়ব না। আঙ্কারা যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সানবিডি/এনজে/৯:৪০/১১.২৫.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














