তামিলনাড়ুতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় নিভার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৬ ১৫:৩৩:০৩
বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হয়ে ভারতীয় উপকূলে প্রবল শক্তি নিয়ে বুধবার মধ্যরাতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় নিভার। বুধবার রাত ১১টার দিকে তামিলনাড়ুর মারাক্কানম ও পুদুচেরির মধ্যবর্তী অঞ্চলে তাণ্ডব শুরু করে ঝড়টি।
এখন পর্যন্ত রাজ্যের কয়েক লাখ মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নিয়েছে তামিলনাড়ু সরকার।
আঘাত হানার তিন ঘণ্টায় এর কেন্দ্র পুদুচেরি অতিক্রম করে যাবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। সেই সময় বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ ১০০ থেকে ১১০ কিলোমিটার। খবর এনডিটিভির।
এর প্রভাবে বৃহস্পতিবার প্রবল বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় আঘাত হানার আগে থেকেই চেন্নাইসহ রাজ্যের একাধিক জেলায় শুরু হয় তীব্র বৃষ্টি। রাস্তাঘাট পানিতে ভরে গেছে। যানবাহনের সংখ্যাও খুবই কম। রাতের দিকে ঝড়ের তাণ্ডব বাড়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
সানবিডি/এনজে/৩:৩২/১১.২৫.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














