রাজস্ব বাড়লে ভ্যাট হার কমবে: এনবিআর
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-২৬ ১৫:৪৬:০৭
রাজস্বের পরিমাণ বাড়লে ভ্যাট হার কমবে বলে মন্তব্য করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পল্টনের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস (ইএফডি) ও সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) ব্যবহার ও উপকারিতা সম্পর্কে জানাতে আয়োজিত সেমিনার ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রহমাতুল মুনিম বলেন, আমাদের এনবিআরের একটা ফর্মুলা আছে। যত রেভিনিউ (রাজস্ব) বৃদ্ধি পাবে তত আমরা রেট কমাতে পারবো। যত আয় বৃদ্ধি পাবে তত আমরা ভ্যাট কমাতে পারবো।
ভ্যাটের পরিমাণ বাড়াতে আগামী জানুয়ারি থেকে যেসব ক্রেতা ইফডি মেশিনের মাধ্যমে ভ্যাট দেবেন, তাদের লটারির মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
সানবিডি/এনজে/৩:৪৫/১১.২৫.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














