আফগানিস্তানে আত্নঘাতি গাড়িবোমা হামলায় ৩০ সেনার মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৯ ১৬:৫৭:২৮
আফগানিস্তানে আত্নঘাতী গাড়িবোমা হামলার ঘটনায় কমপক্ষে ৩০ সেনার প্রাণহানী ঘটেছে।দেশটির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। আজ রোববার দেশটির একটি সেনাঘাঁটিতে ওই হামলা চালোনো হয়েছে।
দেশটিতে গত কয়েক মাসের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। পূর্বাঞ্চলীয় গাজনি প্রদেশের রাজধানী গাজনি শহরের উপকণ্ঠে ওই হামলা চালানো হয়েছে। ওই অঞ্চলে বহুদিন ধরেই সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ চলছে।
এ বিষয়ে গাজনি হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মদ হেমাত জানান, ৩০টি মরদেহ এবং ২৪ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। এরা সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে যুদ্ধের অবসান ঘটাতে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে আফগান সরকার ও তালেবান। কিন্তু শান্তি আলোচনার মধ্যেই একের পর এক হামলার ঘটনা ঘটেই যাচ্ছে। প্রায় দুই দশক ধরে চলা এসব সহিংসতায় এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, গাড়িভর্তি বিস্ফোরক নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে এক ব্যক্তি। সে তার গাড়িতে থাকা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটিয়েছে।
সানবিডি/এনজে/৪:৫৫/১১.২৯.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














