ইরানি শীর্ষ বিজ্ঞানীকে হত্যার তীব্র নিন্দা জানালো তুরস্ক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৯ ১৯:২১:৩২
ইরানি শীর্ষস্থানীয় পরমাণূ বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। ঘৃণ্য এই কাজের সাথে জড়িতদের অপরাধীদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে দেশটি।
শনিবার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি পরমাণুবিজ্ঞানী হত্যার নিন্দা জানিয়েছে বলে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে।
এই বিবৃতিতে বলা হয়, তেহরানে ইরানের বিজ্ঞানী সশস্ত্র হামলায় নিহত হওয়ার ঘটনায় আমরা গভীর ভাবে দুঃখিত। এই ঘৃণ্য কাজের আমরা কঠোর নিন্দা জানাই এবং ইরানের সরকার ও নিহত বিজ্ঞানীর পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা আশা করি যারাই এই ঘৃণ্য অপরাধের পেছনে থাকুক না কেন তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। আমরা সব পক্ষকে ধৈর্যধারণের আহবান জানাবো যাতে এ অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে না পড়ে।
সানবিডি/এনজে/৭:২২/১১.২৯.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














