ঢাকায় ও রাজশাহীতে বিসিক ও প্রিজম প্রকল্পের ৩টি প্রশিক্ষণ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-৩০ ১১:১২:২১


 

বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের আয়োজনে রাজধানীতে শুরু হল‘রিসার্চ এনালাইসিস এন্ড ডাটা ম্যানেজমেন্টটুল’বিষয়ক বিসিক কর্মকর্তাদের ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স।

রোববার সকালে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে এ কর্মশালা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন প্রিজম প্রকল্পের টিমলিডার আলী সাবেত ও স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলম।

রিসার্চ এনালাইসিস এন্ড ডাটা ম্যানেজমেন্টটুল প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচে বিসিকের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। কর্মশালাটি পরিচালনা করছেন প্রিজম প্রকল্পের সিনিয়ার এক্সপার্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আমির হোসেন। এটি চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।

এদিকে রাজশাহীতে প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফট শ্রমিক কল্যাণ সমিতি যৌথভাবে দুটি প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছে। রবিবার সকালে পবাউপজেলার বারইপাড়া গ্রামে বাটিক ও গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গ্রামে হ্যান্ড এমব্রয়ডারি বিষয়ক ৫ দিনব্যাপী এ দুটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

৩ ডিসেম্বর পর্যন্ত বাটিক কোর্সে ১৫ জন এবং হ্যান্ড এমব্রয়ডারীতে ১৫ জন নারীকে বিনামূল্যে এ প্রশিক্ষণ দেয়া হবে।

 

সানবিডি/নাজমুল/১১:১২/৩০.১১.২০২০