প্রাইম ব্যাংক ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করেছে
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-৩০ ১১:৩৪:০৬
বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ২৯তম বর্ষপূর্তি উপলক্ষে ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ ঘোষণা করেছে মাস্টারকার্ড। শনিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার ঘোষণা করা হয়।
বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংক, প্রাইম ব্যাংক এই পুরস্কারে ভূষিত করা হয়। বাংলাদেশে প্রায় ৩ দশকের ব্যবসায়িক কার্যক্রমে নিরবচ্ছিন্ন, নিরাপদ ও সুদক্ষ ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং এদেশের আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালনে যে সফলতা অর্জিত হয়েছে তা উদযাপন করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অ্যাওয়ার্ড এর মাধ্যমে মাস্টারকার্ড, বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংক, ফিনটেক এবং মার্চেন্ট পার্টনার প্রতিষ্ঠানগুলোকে তাদের ইনোভেটিভ সলিউশন এর জন্য ১১ ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়েছে।
ভার্চুয়াল এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন, শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ ছাড়া সাউথ এশিয়ায় মাস্টারকার্ডের ডিভিশন প্রেসিডেন্ট পোরুষ সিং, চিফ অপারেটিং অফিসার (সিওও) ভিকাস ভার্মা; বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ পার্টনার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশে গত ২৯ বছরে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে কাজ করেছে মাস্টারকার্ড।
সানবিডি/নাজমুল/১১:৩৩/৩০.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














