ব্রহ্মপুত্রে চীনের বাঁধ,ভারতে পানি সংকটের আশঙ্কা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-৩০ ২১:১২:২০


তিব্বতের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে ‍বাঁধ দিচ্ছে চীন।স্থানীয়ভাবে ইয়ারলাং জ্যাংবো নামে পরিচিত এশিয়ার অন্যতম বৃহৎ নদটিতে একটি বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ নিয়েছে দেশটি।

এরই অংশ হিসেবে কর্তৃপক্ষের কাছে একটি সুষ্পষ্ট প্রস্তাব পাঠানো হয়েছে। বেইজিংয়ের ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে আগামী বছরের শুরুতেই এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে।

এই বাঁধ নির্মাণের ফলে পানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে উত্তর-পূর্ব ভারতে। প্রভাব পড়ার আশঙ্কা বাংলাদেশেও।

চীন, ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত ১৭৬০ মাইল দীর্ঘ ব্রহ্মপুত্র নদ।

এই নদটি হিমালয় থেকে উৎপত্তি হয়ে তিব্বতের ভেতর দিয়ে তা ব্রহ্মপুত্র নামে অরুণাচল হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

এ বিষয়ে চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনের ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আগামী বছর থেকে তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ নির্মাণের মাধ্যমে এ জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হতে পারে।

সানবিডি/এনজে/৯:১২/১১.৩০.২০২০