চাঁদপুর-কক্সবাজার সরাসরি বিআরটিসি বাস সার্ভিস চালু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০২ ১৪:৫৫:৫৭
চাঁদপুর-কক্সবাজার সরাসরি বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি)।
এর মাধ্যমে চাঁদপুরবাসীর দীর্ঘদিনের চাওয়া পূরণ চালু হলো।
আজ বুধবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক অসিম চন্দ্র বণিক (রাজস্ব) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এ বাস সার্ভিসের।
এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিআরটিসি কুমিল্লা ডিপো অপারেশন ম্যানেজার মো. কামরুজ্জামান এবং পরিচালক মেহেদী হাসান রাব্বি ও মো. ফেরদৌস গাজী। অন্যান্যের মধ্যে বিশিষ্ট ব্যাবসায়ী মো. ফারুক খান ও মো. সেলিম মিয়াও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানা গেছে, এখন থেকে প্রতিদিন রাত ৮টায় চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাইক্রোস্ট্যান্ড থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে বাসটি। চট্টগ্রামে যাত্রা বিরতি দিয়ে ভোরে কক্সবাজার পৌঁছাবে।
অন্যদিকে, প্রতিদিন বেলা সাড়ে ১১টায় কক্সবাজার থেকে বাসটি চাঁদপুরের উদ্দেশ্যে ছাড়বে। চট্টগ্রামে যাত্রা বিরতি দিয়ে রাতে পৌঁছাবে চাঁদপুরে।
সানবিডি/এনজে/২:৫৫/০২.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













