সিরাজগঞ্জে দ্বিতীয় ধাপে ৫ পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১২-০৩ ১১:৫১:২১


নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি সারাদেশের ৬১টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৯টি পৌরসভায় ইভিএমে এবং ৩২টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে  অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জের পাঁচটি পৌরসভার নির্বাচন। জেলার এ পৌরসভাগুলো হলো সিরাজগঞ্জ, কাজীপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ ও বেলকুচি।

ইতোমধ্যে কাজীপুরে ইভিএমে এবং বাকি চারটিতে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২ ডিসেম্বর (বুধবার) নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট থেকে এ তথ্য পাওয়া যায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেন সানবিডিকে বলেন, ইতোমধ্যেই শাহজাদপুর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে এবং ২৮ ডিসেম্বর (সোমবার) এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি জানান, দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ, কাজীপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ ও বেলকুচি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সানবিডি/নাজমুল/১১:৪৫/০৩.১২.২০২০