সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১২-০৩ ১৪:৩১:৫৫
সিরাজগঞ্জের র্যাব-১২ সদস্যরা অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২৯ কেজি গাঁজাসহ আতিক হাসান (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আতিক হাসান কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার আমবাড়ীগ্রামের মৃত তমছের আলীর ছেলে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে র্যাব -১২’র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরএলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাসে (নং ঢাকা মেট্রো-চ-১১-০০৬২) তল্লাশি চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে সিমসহ ১ টি মোবাইল জব্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সানবিডি/নাজমুল/০২:৩১/০৩.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













