তালেবানের সঙ্গে আফগান সরকারের লিখিত চুক্তি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৩ ১৭:১৩:৫১
চলমান শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে তালেবান ও আফগান সরকারের মধ্যে একটি লিখিত চুক্তি হয়েছে।
এই আলোচনা অব্যাহত রাখতে দুপক্ষই এটি মেনে চলার ঘোষণা দিয়েছে। দুই পক্ষের এ চুক্তিকে স্বাগত জানিয়েছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র।
ভবিষ্যতে আলোচনা এগিয়ে নেয়া, যুদ্ধবিরতি নিয়ে কীভাবে আলোচনা হবে, প্রাথমিক চুক্তিতে তারই রূপরেখা তৈরি হয়েছে বলে বুধবার যৌথ বিবৃতিতে আফগান সরকার ও তালেবান জানিয়েছে।
গত ১৯ বছরের যুদ্ধের মধ্যে এটিই দুপক্ষের মধ্যে প্রথম কোনো লিখিত চুক্তি। খবর আলজাজিরা ও ডয়েচে ভেলের।
তাদের যৌথ বিবৃতিতে বলা হয়, একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে। তারা শান্তিচুক্তির এজেন্ডা কী হবে তার খসড়া তৈরি করবে।
আফগান সরকারের প্রতিনিধি নাদের নাদেরি রয়টার্সকে বলেন, আলোচনার পদ্ধতি ও প্রস্তাবনা চূড়ান্ত হয়েছে। এবার নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী আলোচনা চলবে। তালেবান প্রতিনিধিও টুইট করে এ বক্তব্য সমর্থন করেছেন।
আফগান সরকার ও তালেবানের এ চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান।
সানবিডি/এনজে/৫:১৪/০৩.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














