পদ্মা সেতুর ৬ কিলোমিটার দৃশ্যমান হবে কাল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৩ ১৭:৪৪:১১
আগামীকাল শুক্রবার ৪০তম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর ৬ কিলোমিটার দৃশ্যমান হবে। ইতোমধ্যে স্প্যানটিকে দুই পিলারের কাছে ভাসমান ক্রেন তিয়ান-ই তে রাখা হয়েছে। শুক্রবার স্প্যানটিকে দুই পিয়ারের ওপর স্থায়ীভাবে বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর ছয় কিলোমিটার। এরপর বাকি থাকবে ১৫০ মিটার দৈর্ঘ্যের একটি মাত্র স্প্যান বসানোর কাজ।
৩৯তম স্প্যান বসানোর ৭ দিনের মাথায় শুরু হয়েছে এ স্প্যানটি বসানোর কার্যক্রম। আর বিজয়ের মাসে সেতুতে স্প্যান বসানোর কাজটি সম্পন্ন হওয়ার মাধ্যমে প্রমত্তা পদ্মা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ।
অনুকূল আবহাওয়া থাকলে আর কারিগরি জটিলতা দেখা না দিলে আগামীকাল কয়েক ঘণ্টার মধ্যেই স্প্যানটি স্থাপন করা সম্ভব হবে।
এ খবর নিশ্চিত করেছেন পদ্মা সেতুর উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর ।
সানবিডি/এনজে/৫:৪৩/০৩.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














