বাণিজ্যমন্ত্রীর কাছে হাইজেনিয়া মাস্কের নমুনা হস্তান্তর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৩ ১৭:৫৮:২৪
বাংলাদেশের শিল্প উদ্যোক্তা ওয়াহেদুর রহমানের নেওয়া উদ্যোগে মালয়েশিয়া তৈরি হচ্ছে হাইজেনিয়া মাস্ক।বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে এর নমুনা কপি হস্তান্তর করা হয়েছে। কোম্পানির পক্ষে মাঈনুদ্দিন খোকন আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ঢাকায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সরকারি বাসভবনে গিয়ে এই মাস্ক এর নমুনা হস্তান্তর করেন।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসী জানিয়েছেন, এই হাইজেনিয়া মাস্ক বাংলাদেশসহ পৃথিবীর প্রায় ২২টি দেশে বাজারজাত করা হচ্ছে। এটি মালয়েশিয়া সরকারের অনুমোদিত এবং আইএসও সনদপ্রাপ্ত হালাল মাস্ক। হাইজেনিয়া মাস্ক তৈরিতে বাংলাদেশের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে।
তিনি জানান, শিল্প উদ্যোক্তা ওয়াহেদুর রহমানের স্থাপিত ফ্যাক্টরিতে বাংলাদেশের প্রায় ১ হাজার ২০০ কর্মী কাজ করার সুযোগ।
সানবিডি/এনজে/৫:৫৯/০৩.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














