ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২০-১২-০৫ ১১:৩২:৩৩
ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নিচে রেললাইনে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৪ জন।
শুক্রবার দেশটির মিনাস গেরেইস অঙ্গরাজ্যের একটি পৌরসভায় এ দুর্ঘটনা ঘটে। রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন। হাসপাতালে মারা যান আরও ৫ জন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সেতু থেকে বাসটি পড়ে যাওয়ার সময় চালক লাফ দিয়ে পালিয়ে যায়। তাদের প্রাথমিক ধারণা, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পড়ে গেছে। এ ঘটনার তদন্ত চলছে।
সানবিডি/নাজমুল/১১:৩১/০৫.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














