সিরাজগঞ্জে ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১২-০৫ ১২:৫২:১৮
সিরাজগঞ্জের র্যাব-১২ সদস্যরা অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়া মহল্লার আলমাছ শেখের ছেলে শুভ শেখ (২৩) ও একই মহল্লার আঃ খালেকের ছেলে নয়ন সরকার (২৯)।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে র্যাব -১২’র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহরের পুরাতন জেলখানা ঘাটের সামনে তিনমাথা মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে সিমসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সানবিডি/নাজমুল/১২:৫২/০৫.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













