স্বপ্নের পদ্মা সেতুর শেষ স্প্যান বসছে ১০ ডিসেম্বর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৫ ২১:০৮:২১
বহুল প্রতিক্ষীত স্বপ্নের পদ্মা সেতুর শেষ স্প্যান বসছে আগামী ১০ ডিসেম্বর।এর মাধ্যমে সেতুটির ৬ দশমিক ১৫ কিলোমিটার দৃশ্যমান হবে। এদিন সকালে বসবে সেতুর ৪১তম বা সবশেষ স্প্যান। সেতুতে এখন ফাঁকা রয়েছে মাত্র ১৫০ মিটার। যেখানে একটি স্প্যান তুলে দিলে পুরো সেতু একসঙ্গে দেখা যাবে।
এ বিষয়ে পদ্মাসেতু কর্তৃপক্ষ জানায়, গত ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল বাংলাদেশের সবচেয়ে বড় নির্মাণ অবকাঠামো। এরপর তিন বছর ধরে চলে একের পর এক স্প্যান বসানো। ১০ ডিসেম্বর পদ্মাসেতুতে বসতে যাচ্ছে সবশেষ স্প্যান। এদিন পদ্মার পাড়ে ঠিকাদারী ও নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ আনন্দ আয়োজনের মধ্য দিয়ে স্প্যান উত্তোলন করবে। এরই মধ্যে কনস্ট্রাকশন ইয়ার্ডে সবশেষ স্প্যান সাজিয়ে তোলার কাজ চলছে।
সানবিডি/এনজে/৯:০৮/০৫.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













