রাঙ্গামাটিতে উপজেলা চেয়ারম্যানের সহকারীকে গুলি করে হত্যা
জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১২-০৬ ১৫:৫৮:৫৯
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী ধীমান চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৬ ডিসেম্বর) ভোররাতে জেলার বাঘাইছড়ি উপজেলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ধীমান চাকমা ছুটিতে বাঘাইছড়ির নিজ বাড়িতে গিয়েছিলেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধীমান চাকমা নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমার দেহরক্ষী হিসেবে কাজ করতেন। শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি বাড়িতে আসেন। রাতে তিনি সেখানেই ঘুমিয়ে ছিলেন। এ সময় অস্ত্রশস্ত্রসহ একদল সন্ত্রাসী বাড়ি এসে তাকে গুলি করে পালিয়ে যায়।
সানবিডি/নাজমুল/০৩:৫৮/০৬.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













