জাতিসংঘের গবেষণা
আরও ২০ কোটি ৭০ লাখ মানুষ চরম দারিদ্র হবে
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-০৬ ১৯:০৮:৫১
জাতিসংঘ জানিয়েছে,মহামারি করোনাভাইরাসের কারণে আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বে নতুন করে ২০ কোটি ৭০ লাখের বেশি মানুষ চরম দারিদ্র্যে পতিত হবে। করোনা ভাইরাস মহামারির দীর্ঘস্থায়ী ভয়াবহতার পরিণতিতে এমন ঘটনা ঘটবে বলে দাবি করা হয়েছে। ইউএনডিপির নতুন এক গবেষণায় এ কথা বলা হয়েছে। এই গবেষণায় আরো বলা হয়েছে, ওই সময়ের মধ্যে বিশ্বের মোট চরম দরিদ্রের সংখ্যা ছাড়িয়ে যাবে ১০০ কোটির ওপরে। এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই। আগামী এক দশকের বেশি সময়ে করোনা মহামারির যেসব ক্ষতিকর প্রভাব থাকবে তার মূল্যায়ন করা হয়েছে ওই গবেষণায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পুনরায় অর্জনে যেসব বাধা থাকবে তাও এতে আমলে নেয়া হয়। ইউএনডিপি এবং ইউনিভার্সিটি অব ডেনভারের পারদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ফিউচারসের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বের ভিত্তিতে এই গবেষণা করা হয়েছে।
সানবিডি/এনজে/৭:০৫/০৬.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














