তৃতীয় লিঙ্গের চিকিৎসা বিষয়ক কর্মশালা করলেন রেডক্রিসেন্ট

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১২-০৬ ২০:৪৩:৩১


বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদরদপ্তর যুব রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের আয়োজনে তৃতীয় লিঙ্গ গোষ্ঠীর জন্য প্রাথমিক চিকিৎসা বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) “বাধন হিজড়া সংঘ’ এর সহায়তায় কর্মশালাটি দুপুর ২টায় শুরু হয়। এখানে ৩০ জন অংশ গ্রহণ করেন এবং প্রাথমিক চিকিৎসার উপর প্রশিক্ষণ নেন। অনুষ্ঠানটি শেষ হয় বিকাল ৫টায়।

হিজড়া সম্প্রদায় আমাদের সমাজের এক অবহেলিত শ্রেণী গোষ্ঠী। সমাজের অনেক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। এই বঞ্চনা কিছুটা হলেও লাঘবের উদ্দেশ্যে এই প্রাথমিক চিকিৎসা কর্মশালার আয়োজন করা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের এবং অন্যদের সহায়তা করতে পারবে। এমনকি নির্দিষ্ট সময়ে সঠিকভাবে যথাযথ প্রাথমিক চিকিৎসা করতে পারলে মৃত্যু ঝুকি এড়িয়ে জীবন বাঁচাতে পারবে।

এই কর্মশালা হিজড়া সম্প্রদায়ের জন্যে একটি ভালো সুযোগ ছিলো। যেহেতু তারা সামাজে অবহেলিত ও নিগৃহীত, তাই তারা এই প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার ব্যাপাওে কিছুটা দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছে।

এই কর্মশালাটি শুধু প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণই নয, হিজড়াদের প্রতি সাধারণ মানুষের মনে যে ভয় তা কাটিয়ে তাদের সাদরে গ্রহণ করার ব্যাপারে ও দুর্দান্ত পদক্ষেপ ছিলো। এর মতো আরো কর্মশালা করে করে তাদের দক্ষ করে তুলতে হবে। যাতে প্রতিটি হিজডা পায় সামাজিক মর্যাদা, জীবনের নিরাপত্তা আর সকল মানুষের ভালোবাসা। আর আমরা যেন পাই একটি সুন্দর পৃথিবী।

 

সানবিডি/নাজমুল/০৭.৪৯/০৬.১২.২০২০