সিরাজগঞ্জে পিতা-পুত্রকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১২-০৯ ১২:০৫:৫৮


সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শীর্ষ নৌ ডাকাত চর কোনাবাড়ী গ্রামের সিরাজ শিকদার ও তার ছেলে সাঈদ শিকদার।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন সিরাজ শিকদার ও তার ছেলে সাঈদ শিকদার। পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাদের মৃত্যু নিশিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিরাজ শিকদার ও তার ছেলে খুন হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পরে বিস্তারিত জানানো হবে।

 

সানবিডি/নাজমুল/১২:০৫/০৯.১২.২০২০