সূচকের উত্থানে চলছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৯ ১২:০৬:২২
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে । এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৬০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, দর কমেছে ১০৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৩টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৬০ কোটি ৫২ লাখ ৭৪ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭১৮পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০ টির, দর কমেছে ৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। এ সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ৮৩ লাখ ৫৬ হাজার টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১২:০৬/৯/১২/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













