কাস্টমস হাউসে সোনা চুরি, সহকারী রাজস্ব কর্মকর্তাকে ২ দিনের রিমান্ড
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১২-০৯ ১৫:০৮:২৫
বেনাপোল কাস্টমস হাউসের ভোল্ট ভেংগে ২০ কেজি সোনা চুরি মামলায় আটক ভোল্ট ইনচার্জ সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিবুল সর্দারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৯ ডিসেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু তার রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ আদালতে তার ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। আটক শাহিবুল রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বাধুঁলী খালপাড়ার মৃত জালাল সরদারের ছেলে। ভোল্ট’র লকারের চাবি সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিবুলের কাছে থাকতো।
উল্লেখ্য ১০ ডিসেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী ,সরকারী ছুটি এবং ঘূর্ণিঝড় বুলবুল চলাকালে বেনাপোল কাস্টম হাউসের মূল্যবান শুল্ক গুদামের নিরাপদ ভোল্ট ভেংগে ২০ কেজি সোনা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
চুরির ঘটনার পরপরই পুলিশ, পিবিআই, গোয়েন্দা, ডিবি, সিআইডি, এনএসআই সহ সকল সংস্থাকে তাৎক্ষণিক সম্পৃক্ত করা হয়।কাস্টমস’র যুগ্ম কমিশনারের শহীদুল ইসলামকে প্রধান করে ০৯ সদস্য বিশিষ্ট একটি তদšত কমিটি গঠন করা হয়।
কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো:এমদাদুল হক বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় গত ১১ নভেম্বর একটি মামলা দায়ের করেন। সর্বশেষ কাস্টমস, পুলিশ , ডিবি, পিবিআই ও র্যাবের ইনভেন্ট্রি অনুযায়ী শুল্ক গুদাম থেকে ২০ কেজি স্বর্ণ, ১৯,২৩০ ভারতীয় রুপী এবং ৩৭,০০০ বাংলাদেশি টাকা চুরি যায়। চুরি যাওয়া সোনা বেশির ভাগই ২০১৭ ও ২০১৮ সালে শুল্ক গুদামে জমা হয়।
যশোর জেলা পুলিশের নের্তৃত্বে স্থানীয় ডিবি, এসবি, সিআইডি ও পিবিআই গত ১১ নভেম্বর থেকে থেকে লাগাতার তদন্ত করছে। ইতোমধ্যে সন্দেহজনক কর্মচারী/ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে তারা। তবে স্থানীয় ও ব্যবসায়ীরা বলছেন যদি পুলিশ প্রশাসন আরও তৎপর হয় তাহলে এই স্বর্ন চুরির আসল রহস্য উৎঘাটন সম্ভব।
সানবিডি/নাজমুল/০৩:০৯/০৯.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













