করোনায় বিএনপির ‍ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফের মৃত্যু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৯ ১৫:১৭:২২


মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ। আজ বুধবার দুপুর ১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি … রাজিউন)।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান । তিনি বলেন, কামাল ইবনে ইউসুফ কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২৯ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। তাকে ইনটেনসিভ কেয়ারে ভেন্টিলেশন সাপোর্টেও রাখা হয়েছিল। আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।

কামাল ইবনে ইউসুফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সানবিডি/এনজে/৩:১৭/০৯.১২.২০২০