‘ভেজাল খাদ্যজনিত কারনে প্রতিবছর লক্ষাধিক মানুষ মারা যায়’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১২-০৯ ১৫:২৮:২৯
ভেজাল ও দূষিত খাদ্যের কারণে প্রতিবছর বিশ্বে ৬০ কোটি মানুষ অসুস্থ হয়। ভেজাল খাদ্যজনিত কারনে অসংক্রমিত রোগে প্রতিবছর লক্ষাধিক মানুষ মারা যায়।
এ সমিকরণে বাংলাদেশও প্রতিনিয়ত ভেজাল খাবার খেয়ে ৪৫ লাখ মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। এমন বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশেও নিরাপদ খাদ্যের সংকট দুরীকরণই এখন মানবাধিকারের অন্যতম চ্যালেঞ্জ।
বুধবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২০ উপলক্ষে নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিতের দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আন্দোলন বাংলাদেশ’ আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
আয়োজক সংগঠনের সংগঠনের প্রধান নির্বাহী সাংবাদিক কামরুজ্জামান বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার আগে মানুষকে বাঁচাতে হবে সবার আগে। তাহলেই কেবল সম্ভব হবে মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজমের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে মো. শহীদুল ইসলাম, সামসুল আরেফীন, নোমান মোশারেফ, আব্দুল আজিজ, আলো খাতুন প্রমুখ বক্তব্য দেন।
সানবিডি/নাজমুল/০৩:২৮/০৯.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














