লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৯ ১৫:৪৩:২১
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ৫৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ৫১ কোটি ৭৭ লাখ টাকার।
৩৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইএফআইসি ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, ফরচুন, এসএস স্টীল, ব্যাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, লাফার্জ হেলাসিম ও স্কয়ার ফার্মা লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৫:৪৩/৯/১২/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













