শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন পত্রিকা বিক্রেতা খুকি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-০৯ ১৫:৫২:২০
শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার অর্জন করলেন রাজশাহীর সেই নারী সংবাদপত্র বিক্রেতা দিল আফরোজ খুকি।
আজ বুধবার খুকিসহ ১০ জনকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়।
মহানগরীর সপুরার মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন-সমাজসেবী শাহিন আক্তার রেনী, অধ্যাপক ড. তানজিমা জোহরা হাবিব ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন।
সানবিডি/এনজে/৩:৫০/০৯.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













