এমএফএস এর গ্রাহক নিরাপত্তায় র্যাব এর সাথে বিকাশ এর মতবিনিময়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৯ ১৬:৫৪:৪১
আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখা এমএফএস খাতের গ্রাহকদের নিরাপত্তায় আরো সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে সম্প্রতি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সাথে বিকাশের মতবিনিময় হয়।
রাজধানীর উত্তরায় র্যাব হেডকোয়ার্টার্সে র্যাব এর মহাপরিচালক (ডিজি), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এর সাথে মতবিনিময় করেন বিকাশ এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর।
বিকাশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ), চিফ এক্সটার্নাল এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এবং হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সানবিডি/নাজমুল/০৪:৫৪/০৯.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














