সহিংসতায় গৃহহীন বিশ্বের ৮ কোটি মানুষ: জাতিসংঘ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৯ ১৮:০৩:২৮
চলমান মহামারি করোনভাইরাসের মধ্যেও যুদ্ধবিরতি আরমানবিকতার আহ্বান সত্ত্বেও সহিংসতা ও নির্যাতন মানুষকে বাড়িঘর ছেড়ে অন্যত্র ঠাঁই নিতে বাধ্য করায় বিশ্বের রেকর্ডসংখ্যক মানুষ এখন বাস্তুচ্যুত বলে জানিয়েছে জাতিসংঘ।
বিগত ২০১৯ সাল পর্যন্ত ৭ কোটি ৯৫ লাখ মানুষ ছিন্নমূল কিংবা বাস্তুচ্যুত হয়েছেন। বিশ্বের মোট জনসংখ্যার হিসাবে যা এক শতাংশেরও বেশি। এ ছাড়া শরণার্থী হিসেবে জীবনযাপন করছেন প্রায় তিন কোটি মানুষ।
এ বিষয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, প্রাথমিক পরিসংখ্যানে দেখা গেছে যে, ২০২০ সালে আরও অসংখ্য মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ফলে এই সংখ্যাটা ৮ কোটিরও বেশি হবে।
ইউএনএইচসিআর-এর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা এখন আরও একটি অকল্পনীয় মাইলফলক অতিক্রম করছি। বিশ্বনেতারা যুদ্ধ বন্ধ না করা অবধি এই সংখ্যাটা বাড়তেই থাকবে।’
সানবিডি/এনজে/৬:০২/০৯.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














