সিলেট অঞ্চলে প্রণোদনা দেওয়া হচ্ছে দেড় লাখ কৃষককে

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-০৯ ২১:১৯:৩১


সিলেট বিভাগের চার জেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সহায়তা এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধিতে দেড় লাখ প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষককে প্রণোদনা দিচ্ছে সরকার। কৃষি বিভাগ ঘোষিত প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে সার ও বীজ সহায়তা দেয়া হবে।

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কয়েক দফা বন্যায় এবার আমন ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনার কারণেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকরা। তাই আসন্ন রবি মৌসুমে বোরো ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন যাতে ব্যাহত না হয় এবং কৃষকরা নিরবচ্ছিন্নভাবে চাষাবাদ চালিয়ে যেতে পারেন এজন্য কৃষি বিভাগ প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির এ উদ্যোগ নিয়েছে। ফলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।

সানবিডি/এনজে/৯:১৯/০৯.১২.২০২০