বিক্রেতা সংকটে হল্টেড ২ কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১০ ১১:৩৯:০৭


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেনের শুরুতেই বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ২টি হলো : জমিনেজ স্টিল লিমিটেড ও ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড।

জমিনেজ স্টিল লিমিটেড : কোম্পানিটির শেয়ার আগেরদিন ক্লোজিং ছিল ৩২.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ধাপ ৩৫.৯০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.২০ টাকা বা ৯.৭৮ শতাংশ। শেয়ারটি তালিকাভুক্তর পর থেকে প্রতিদিনই বিক্রেতা সংকটে থাকছে।

ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড : কোম্পানিটির শেয়ার আগেরদিন ক্লোজিং ছিল ৩৩৩৩.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ধাপ ৩৫০০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬৬.৬০ টাকা বা ৪.৯৯ শতাংশ। কোম্পনি নাম পরিবর্তনের পর থেকে প্রতিদিন বিক্রেতা সংকটে থাকছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১১:৩৮/১০/১২/২০২০