কারাবাখ বিজয় উদযাপনে আজারবাইজান সফরে এরদোগান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১০ ১৪:২৯:৩০


প্রতিবেশি দুই রাষ্ট্র আজারবাইজান ও আর্মেনিয়োর মধ্যে বিরোধপূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারিদের বিজয় উদযাপনে অংশ নিতে বৃহস্পতিবার আজারবাইজান সফরে যান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তার এই আগমনকে রেখে বড় আকারের বিজয় কুচকাওয়াজের মহড়া দিতে রাজধানী বাকুজুড়ে ছয় সপ্তাহের লড়াইয়ে জব্দ করা অস্ত্র ও যুদ্ধসম্ভারের প্রদর্শন করছে আজারবাইজান।

এ বিষয়ে এরদোগানের অফিস জানায়, ‘গৌরবময় বিজয়’ একসঙ্গে উদযাপনে তুর্কি নেতার এ সফর বড় সুযোগ করে দিয়েছে।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকের কথা রয়েছে এরদোগানের। এ ছাড়া এই সামরিক প্রদর্শনীতেও সভাপতিত্ব করবেন।

সানবিডি/এনজে/২:২৮/১০.১২.২০২০