ভারতীয় হামলার শঙ্কায় উচ্চ সতর্কতায় পাক সেনাবাহিনী
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-১০ ১৫:২০:৩১
ভারতীয় বাহিনী পাকিস্তানের ভূখন্ডে আবারও সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে এমন আশঙ্কায় উচ্চ সতর্কতামূলক অবস্থানে রয়েছে পাক সেনাবাহিনী। এ বিষয়টি সম্পর্কে জানে এমন বেশ কয়েকটি সূত্র পাক সংবাদমাধ্যম ডনকে এ তথ্য নিশ্চিত করেছে।
এসব সূত্র থেকে জানা গেছে যে, লাদাখ ও ডোকলামে ‘অপমানজনক পরাজয়ের’ পর লাইন অব কন্ট্রোল (নিয়ন্ত্রণ রেখা) এবং পুলওয়ামা সীমান্তের অপর পাশে পাকিস্তান অংশে আবারও হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এ ধরনের হামলাকে হুমকি হিসেবে দেখছে পাকিস্তান।
ভারত এর মধ্যেই অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি করেছে পাকিস্তান। স্থানীয় সময় বুধবার বিকেলে জম্মু ও কাশ্মীরের পাক নিয়ন্ত্রিত অংশের কয়েকটি এলাকায় ভারতের গোলাবর্ষণে দুই পাক সেনা সদস্য নিহত এবং এক বেসামরিক নারী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন পাকিস্তানি কর্মকর্তারা।
সানবিডি/এনজে/৩:২০/১০.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














