গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের ভোট গ্রাহণ চলছে
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১২-১০ ১৫:৫৯:১৯
শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহন শুরু হয়েছে চলবে বিকাল ৫টা পর্যন্ত।
উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এরা হলেন, ক্ষমতাশীন আওয়ামী লীগের মোঃ মোস্তফা মুন্সির (নৌকা), বিএনপির ইঞ্জিঃ মাহবুব আলম শাহিন (ধানের শীষ), প্রায়ত উপজেলা চেয়ারম্যান এবিএম নুরল ইসলামের ছেলে স্বতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ আরিফুজ্জামান (ঘোড়া), সাবেক পৌর আওয়ামী লীগ নেতা গোলাম মাহাবুব রব্বানী (আনারস) ও স্বতন্ত্র সুলতান শেখ (মোটর সাইকেল)।
নির্বাচনে ৩৫টি ভোট কেন্দ্রে উপজেলার ৯১ হাজার ৪৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এরমধ্যে পুরুষ ৪৬ হাজার ৮৫ জন ও ৪৫ হাজার ৩৫৫ জন নারী ভোটার রয়েছে। নির্বাচন অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমান আইন শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন রয়েছে এবং রয়েছে স্ট্রাইকিং ফোর্সসহ টহল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে শীত ও কুয়াশায় ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি সকালের দিকে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি অনেকাংশে বেড়েছে। জানাগেছে, একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন নিয়ে গঠিত গোয়ালন্দ উপজেলা। উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের মৃত্যুতে উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়।
সানবিডি/নাজমুল






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













