সিরাজগঞ্জে মাইক্রোবাস চাপায় ভ্যান চালক নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১২-১০ ১৭:০৯:০৬
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর বাজার এলাকায় মাইক্রোবাসের চাপায় নাজিম উদ্দিন (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।
সে তাড়াশ উপজেলার হামকুড়িয়া মধ্যে পাড়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
হাটিকুমরুলহাইওয়ে থানারভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) নূরনবী প্রধান জানান, বুধবার রাত ৯টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস ভ্যান চালক নাজিম উদ্দিনকে দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে লাশ পরিবারের পক্ষ থেকে বাড়ি নিয়ে যায় বলে জানা গেছে।
সানবিডি/ নাজমুল






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













