এশিয়ার সামরিক ও অর্থনীতির জন্য বড় হুমকি চীন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১০ ১৭:৪৪:৩৮


বর্তমান সময়ে এশিয়ার সামরিক ও অর্থনীতির জন্য চীন একটি বড় হুমকি বলে মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব উইলবার রস। মঙ্গলবার মিল্কেন ইনস্টিটিউট এশিয়া সামিটে তিনি একথা বলেন।

এ সময় আন্তর্জাতিক বাণিজ্য নীতি না মেনে চলার জন্য চীনকে তিরস্কার করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব বলেন, এশিয়া অঞ্চলের সামরিক ও অর্থনীতির জন্য চীন প্রধান হুমকি। এই অঞ্চলের সম্ভাব্য বাজারের জন্যও দেশটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। খবর এএনআইয়ের

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে বাণিজ্য, ইন্দো-প্যাসিফিক, করোনাভাইরাস এবং উইঘুরসহ অনেক ইস্যুতে চীন ও আমেরিকা দ্বিধাবিভক্ত। দু’দেশের মধ্যে উত্তেজনা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে।

গত দুই বছর ধরে দেশ দুটি তাদের বিভিন্ন পণ্যে শুল্ক আরোপ করছে, যা বাণিজ্য যুদ্ধের দিকেই ইঙ্গিত করছে। বাণিজ্য নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে।

সানবিডি/এনজে/৫:৪৪/১০.১২.২০২০