বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল: বস্ত্র ও পাটমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১০ ১৯:২৩:৪৮
বর্তমান সরকার উন্নয়েনের সরকার বলে মন্তব্য করেছেন,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে উন্নয়ন করে যাচ্ছে এবং প্রশংসনীয় ভূমিকায় দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে।’
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উপজেলা সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা দিয়েছিলেন কিন্তু অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় পাননি। এখন সেই কাজটি তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন।’
সানবিডি/এনজে/৭:২৩/১০.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














