করোনায় আরও একমাস কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত বন্ধ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১২ ১৪:৩৯:১৭


বিশ্বব্যাপী ছড়িয়ে করোনা মহামারি কারণে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিথ বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সীমান্ত বন্ধ থাকবে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার এমন ঘোষণা দেন। খবর এএফপি’র।

এ ব্যাপারে এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র আগামী ২১ জানুয়ারি পর্যন্ত আমাদের সীমান্ত বন্ধ রাখতে আজ সম্মত হয়েছে।

করোনার লাগাম টেনে ধরতে গত মার্চে প্রাথমিকভাবে এ সীমান্ত বন্ধ করে দেয়া হয়।

আর তখন থেকেই প্রতি মাসে এ সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হচ্ছে। এ সীমান্ত দিয়ে কেবল বাণিজ্যিক পণ্য এবং অতি জরুরি ভ্রমণের অনুমতি রয়েছে।

কানাডায় কোভিড-১৯ রোগ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে বাধ্য হয়ে দেশটির বিভিন্ন অঞ্চলে এ মহামারী ভাইরাস মোকাবেলার পদক্ষেপ ফের আরোপ করা হয়েছে। শুক্রবার পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে চার লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

সানবিডি/এনজে/২:৩৯/১২.১২.২০২০